Work Text:
উঠোনের কোণার দিকে বিশাল যে গাছটা সেটা একটা নিমগাছ। নিমপাতা স্বাস্থ্যের জন্য ভালো। চারপাশের গাছের এত সবুজ রঙের পাতা। ঘাসের বনে ছোট ছোট রঙিন ফুল আবার মনটাকে অন্যরকম করে দেয়। কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিলো ঘুঘুর ডাক। একটু আগে একটা রঙিন পাখিও চোখে পড়েছে। পাখির পালকে অনেক রং। নাম না জানা পাখিটার একটা নাম ঠিক করে ফেলে অমি। পাখির নামরঙিলা।
ঠিক সে সময় চোখে পড়ল নীল রঙের হাফপ্যান্ট আর নীল রঙের হাফশার্ট পরা একটা লোক।দুচাকা'অলা
একটা কাঠের বাক্স ঠেলে সামনে নিয়ে আসছে। লোকটা হেঁড়ে গলায় ডাক দিচ্ছে-আইসক্রিম।
এই জঙ্গলের মধ্যে লোকটা আইসক্রিম কার কাছে বিক্রি করবে? প্রথমেই প্রশ্নটা অমির মাথায় এলেওপরে
মনে হলো লোকটা কোথায়, কার কাছে, আইসক্রিম বিক্রি করবে তার জানার দরকার কী? বরংলোকটাকে ডেকে একটা আইসক্রিম কেনা যায়। জানালা দিয়ে অমি ডাক দেয়- আইসক্রিম'অলাকে।
দরজা খুলে বাইরে দাঁড়াতেই আইসক্রিম'অলা বলে, কী আইসক্রিম খাবেন?
বাপরে! এই জঙ্গলে আইসক্রিম পাওয়া যাচ্ছে এটাতো বেশি। তারপর আবার কী আইসক্রিম পাওয়াযাবে তার পছন্দেরও সুযোগ রয়েছে। ভীষণ অবাক হয় অমি। কিন্তু মুখে বলে, “কী ধরনের আইসক্রিমরয়েছে?”
“ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি-আপনার কোনটা লাগবে? ভ্যানিলাই দিন।”
“আপনি কি নতুন এসেছেন?”
“হাঁ।”
“কালাম সাহেব কোথায়?”
“অফিসে। আপনি কালাম সাহেবকে চিনেন?”
“তিনি আপনার কে হন?”
“মামা।”
“আপনি বেড়াতে এসেছেন?”
“ঠিক বেড়াতে নয়। তবে ময়মনসিংহ যাচ্ছিলাম। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায়-“
“ও বুঝেছি! গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় কালাম সাহেবের এখানে এসেছেন।”
“আজই কি চলে যাবেন?”
“আজ নয় কাল ফিরব। অমি বলল, জায়গাটা খুব সুন্দর।”
“আগে আরও সুন্দর ছিল।”
“সেটা কী রকম?”
“এই বাড়িটা জমিদার রায় বল্লভ রায়ের।”
“রায় বল্লভ রায়।”
“হ্যাঁ। খুব কম জমিদারই আছে যাদের নামের আগে পরে দুবার রায় লেখা হয়।”
“সেই জমিদার এখন কোথায়?”
“এই বাড়ির ভিতরেই আছে।”
“মানে?”
“বসার ঘরে। জমিদার সাহেবের একটা বিশাল ছবি টাঙানো আছে।”
“ও। আমার পুরো বাড়ি দেখা হয় নি।”
“সময় পেলে দেখে নিবেন।”
“আমার আইসক্রিম দিলেন না?”
মুখে যদিও লোকটা বলল “ও! তাইতো।” কিন্তু তারপরই আবার অমিকে বলল, “একসময় এই বাড়িটারঅনেক জৌলুস ছিল।”
“সেটা অবশ্য আমি কাল রাতেই বুঝেছি।”
“কেমন করে?”
“মামা বললেন, বাড়িটা অনেক বড়। এত রাতে দেখার দরকার নেই।”
“তাই বুঝি খেয়েদেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছেন?”
“হ্যাঁ।”
“বাড়ির ভিতর একটা ফোন রয়েছে। অবশ্য ফোনটা এখন নষ্ট। নষ্ট হবারই কথা। এই বাড়ির অনেককিছুই”
“এখন নষ্ট।”
“কী রকম?”
“পুরো বাড়ির প্রত্যেক ঘরে বড় দেয়াল ঘড়ি ছিল। সেগুলো সবই নষ্ট। বসার ঘরে টানা পাখা ছিল। সেটাই এখন কেউ চালায় না।”
“টানা পাখা নষ্ট হয় কখনো?”
“নষ্ট হয় না। কিন্তু দড়িগুলো সব পুরনো হয়ে ছিঁড়ে গেছে।”
“বাড়িটার কেউ কোনো যত্ন নেয় না কেন?”
“সে প্রশ্ন তো আমারও।”
“এই ধরনের বাড়ির সরকারের উচিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। আপনার মতো সবাই যদি ব্যাপারটা বুঝতে পারত... যাই হোক, গলাটা একদম শুকিয়ে গেছে। একগ্লাস পানি খাওয়াবেন?”
অমি ভাবল, “ভারি মজার ব্যাপার তো! কোনো আইসক্রিমওয়ালা পানি খেতে চায়? এমন কথা কখনো শোনেনি।”
অবশ্য ময়রা নিজের মিষ্টি খায় না। সুতরাং আইসক্রিমওয়ালা নিজের আইসক্রিম না-ও খেতে পারে।
“আপনি দাঁড়ান। আমি পানি এনে দিচ্ছি।”
“বাড়িতে আর কেউ নেই?”
“নাহ। আবদুল চাচা ছিলেন, তিনিও বাজারে গিয়েছেন।”
“দুঃখিত। আমার জন্যে আপনাকে কষ্ট করতে হচ্ছে।”
“না, না। পানি খেতে চেয়েছেন তো কষ্টের কী আছে?”
অমি ঘরের ভিতরে চলে যায়। ওর ঘরে জগের মধ্যে পানি রাখা। জগ থেকে গ্লাসে পানি রাখতে গিয়েঅবাক অমি।
কী আশ্চর্য! ওর স্পষ্ট মনে আছে—আবদুল চাচা জগ ভরে পানি রেখে বলে গিয়েছিল,
“এই জগে পানি রইল। বিকেলে আবার পানি ফোটাব।”
অমি বলেছিল, “আর দরকার হবে না। এক জগ পানিতে আমার কাল সকাল পর্যন্ত চলবে।”
আবদুল চাচার কথায় বোঝা যাচ্ছে ঘরে আর খাবার পানি নেই। বাথরুমের কলের দিকে
চোখ পড়ে অমির। কিন্তু কলের প্যাঁচ খুলছে না।
এত বড় বাড়ি। কোথায় খুঁজবে পানি? অমি খালি গ্লাসটা নিয়ে আবার বাইরে এসে দাঁড়ায়।
“কী, পানি পেলেন?”
মাথা নিচু করে থাকে অমি।
“দেখলেন তো, এত বড় বাড়ি কিন্তু একফোঁটা পানি পেলেন না। কী দুর্ভাগ্য! সত্যি, ব্যাপারটা বড় দুর্ভাগ্যের। এই দুর্ভাগ্য এড়াতে পারে নি রাজা রায় বল্লভ রায়ও।”
“রাজার আবার দুর্ভাগ্য হয় কী করে?”
“সেই তো কথা। যে রাজার নামের ডাকে সব প্রজারা এক হয়ে যেত, সেই রাজার ভাগ্যের এমন পরিণতি হবে তা কেউ ভাবে নি।”
“কী হয়েছিল রাজার?”
“একাত্তরের কথা নিশ্চয়ই আপনি জানেন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটনাটা ঘটেছিল।”
“কী ঘটনা?”
ঠিক সেসময় হঠাৎ করে গাড়ির হর্নের শব্দ শোনা যায়। ড্রাইভার বোধহয় গাড়ি নিয়ে ফিরে আসছে।
অমি আইসক্রিমওয়ালাকে বলল, “আমাদের গাড়ি ফিরে আসছে। গাড়িতে পানির বোতল আছে। আপনাকে পানি দেব।”
“ঠিক আছে। তবে বোধহয় সেটা লাগবে না।”
অদ্ভুতভাবে লোকটি দুই চাকা-ওয়ালা আইসক্রিমের কাঠের বাক্সটা নিয়ে কিছু বলার আগেই নিমিষেরমধ্যে অদৃশ্য হয়ে যায়।
ড্রাইভার এসে চাবি দিয়ে চলে যায়। আর কী আশ্চর্য—ভোজবাজির মতো আবার আইসক্রিমওয়ালাআইসক্রিমের বাক্স নিয়ে উপস্থিত হয় অমির সামনে।
হঠাৎ করেই অমির মনে হলো, একটু আগে যে আইসক্রিমওয়ালাকে অমি দেখেছিল, সেই একইআইসক্রিমওয়ালা। কিন্তু তার বয়স বেড়ে গেছে অনেক। আগের আইসক্রিমওয়ালার মোচ ছিল কিনাসেটাও মনে করতে পারছে না অমি।
“আপনি আবার ফিরে এলেন যে।”
“আপনার আইসক্রিমটা দিতে ভুলে গেছি।”
“আমিও পানি দিতে ভুলে গেছিলাম।”
এই কথা বলে অমি গাড়ির দিকে এগোয়। আইসক্রিমওয়ালা বলে, “এখন পানি আর খেতে ইচ্ছা করছে না। বরং আপনি কী আইসক্রিম যেন খাবেন বলেছিলেন।”
যখন অমি তার ড্রাইভারের সঙ্গে কথা বলছিল, তখন ঐটুকু সময়ের মধ্যে লোকটা কোথায় গিয়েছিল? অমির কথাটা মনে হওয়ার কারণ—আইসক্রিমওয়ালা লোকটি হঠাৎ যেন খুব পরিশ্রান্ত হয়ে গেছে। কথাবলতে গিয়ে হাঁপাচ্ছে।
“আপনি আমাকে রাজা রায় বল্লভ রায়ের দুর্ভাগ্যের কথা বলতে যাচ্ছিলেন।”
“কার গল্প!”
অমি আবার বলে, “রাজা রায় বল্লভ রায়।”
“আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলবেন?”
চিৎকার করে অমি বলে, “রাজা রায় বল্লভ রায়!”
“এই নাম আপনি কোত্থেকে জানলেন, অমি সাহেব?”
অমি হঠাৎ খেয়াল করে—ওর পুরো গা ধরে ঝাঁকাচ্ছে বাড়ির কেয়ারটেকার আবদুল চাচা। আর বলছে, “এই নাম আপনি কী করে জানলেন?”
“ঐ তো উনি বলেছেন।”
“কে বলেছেন?”
“ঐ আইসক্রিমওয়ালা।”
“এই জঙ্গলে আইসক্রিমওয়ালা আসবে কোথা থেকে? কী বলছেন, অমি সাহেব?”
“এই তো এখনই আমার সাথে কথা বলছিল। কোথায় গেল?”
কিছুক্ষণ আগে ড্রাইভার আসার সময় যেমন ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গিয়েছিল আইসক্রিমওয়ালা, আবদুল চাচা আসার সময়ও ঠিক সেরকম কাণ্ড ঘটেছে। চোখের সামনে কেউ নেই।
“গেল কোথায় লোকটা? চাচা, এদিকে আসেন, খুঁজে দেখি।”
“খোঁজার দরকার নাই।”
“কেন?”
“সত্যি সত্যি কেউ আসে নি।”
“বিশ্বাস করেন, আবদুল চাচা, আমি অনেকক্ষণ ধরে লোকটার সাথে কথা বলেছি। এমনকি তার জন্যে পানিও আনতে গেছি।”
বলতে বলতে অমি আবদুল চাচাকে নিয়ে ঘরে প্রবেশ করে। “লোকটিকে তুমি পানি দিয়েছিলে?”
“কেমন করে দেব? তুমি জগে পানি রেখে যাও নি?”
“আমি নিজের হাতে পানি রেখে গেছি। এই তো জগ—ভরা পানি।”
আবদুল চাচা সামনে গিয়ে জগটা দেখায়। অমি অবাক হয়ে দেখে—তাই তো! জগ-ভরা পানি।
“একটু আগে আমি তাহলে কী দেখেছি?”
“আমি কলেও পানি পাই নি।”
“কেন?”
“কলের প্যাঁচ খুলছিল না।”
“এই বাড়ির সবগুলো কলের প্যাঁচ উল্টোদিকে। সেটা আপনি বুঝতে পারেন নি।”
“উল্টোদিকে কেন?”
“রাজা রায় বল্লভ রায় আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় কল উল্টোদিক ঘোরালে পানি আসে। লাইটের সুইচ উল্টোদিকে টিপে বাতি জ্বলে। এ বাড়ির সবকিছু সেই আমেরিকার নিয়মে করে গেছেন রাজা মশাই।”
“সেই রাজা মশাই কোথায়?”
“সেটা কেউ জানে না।”
“জানে না মানে?”
“একাত্তর সালে পাকিস্তানি সৈন্যরা এই পথ দিয়ে যাওয়ার সময় এই বাড়িতেও ঢুকেছিল। শোনা যায়, সেই সময় স্থানীয় একজন মাতব্বর মাহতাবউদ্দিন রাজাকে খুন করে এই বাড়ির দখল নিয়েছিল।”
“রাজাকে খুন করে?”
“হ্যাঁ। পঁচিশে মার্চের পরে রাজার পুরো পরিবার বিদেশে চলে গিয়েছিল। কিন্তু রাজা বলতেন, তিনি এই এলাকার রাজা—প্রজাদের ছেড়ে কোথাও যাবেন না। তবে তার দুর্ভাগ্য, পাকিস্তানি সৈন্যদের আসার খবর পেয়ে তার দেহরক্ষী ও প্রজারা সবাই পালিয়ে গিয়েছিল।”
“মাহতাবউদ্দিন আহমদ এখন কোথায়?”
“পালিয়ে গেছে। কেউ কেউ বলে, মাঝে মাঝে এই বাড়ি দখল নেয়ার চেষ্টা সে নানাভাবে করে। কিন্তু আপনার মামার জন্য সেটা সম্ভব হয় নি। বরং এই এলাকার অনেকে এই ঘটনা জানতে পেরে এখনও মাঝে মাঝে মাহতাবউদ্দিন আহমদের বিচার দাবি করে।”
“কিন্তু রাজা রায় বল্লভ রায় যে মারা গেছেন, তার কোনো প্রমাণ আছে?”
“না। সেটাই সবচেয়ে বড় রহস্য। তবে লোকে বলে, এই এলাকায় মাঝে মাঝে রাজা রায় বল্লভ রায়ের মতো একই চেহারার মানুষ দেখা যায়।”
“আমিও কি আজ সেরকম কাউকে দেখেছি?”
“জানি না। কিন্তু এর আগেও শুনেছি, এই বাড়ির দরজা পর্যন্ত রাজার চেহারার মতো অনেককে দেখা গেছে।”
“রাজা এই বাড়ির ভিতরে এসেছেন এমন কাউকে শোনা গেছে?”
“না। তবে তার একটা বড় কারণ ঠিক বাড়ির সামনে যে নিমগাছটা রয়েছে সেটা।”
“নিমগাছে তো ভূত থাকে শুনেছি।”
“লোকে সেটা বলে। কিন্তু আসলে অনেক গুণ রয়েছে।”
অমি আর কথা এগায় না। নিমগাছের ভূত—এসব আলোচনা তার ভালো লাগছে না। আবদুল চাচা এইসময় বলে, “এই বাড়ির কাচারিঘরে রাজার একটা ছবি রয়েছে, দেখবেন?”
“হ্যাঁ—অবশ্যই।”
কাচারিঘরের দিকে এগোয় অমি। দেয়ালে একটা বিরাট তৈলচিত্র। একটু আগে যে আইসক্রিমওয়ালারসঙ্গে অমি কথা বলছিল, হুবহু সেই চেহারা—শুধু ছবির লোকটার পরনে রাজকীয় পোশাক।
“এই হলো রাজা রায় বল্লভ রায়ের ছবি। আর রাজার প্রিয় খাবার ছিল আইসক্রিম। বলা হয়, তিনবেলাই খাবারের সঙ্গে রাজা আইসক্রিম খেতে পছন্দ করতেন।”
অমি নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। ভূতের সঙ্গে তার দেখা হয়েছে—এটা কোনোমতেই মানতেরাজি নয় সে। কিন্তু একজন আইসক্রিমওয়ালার সাথে তার কথা হয়েছে—সেই ব্যাপারেও কোনো ভুলনেই। আবদুল চাচা নিমগাছের কথা বলে আসলে ভূতেরই ইঙ্গিত দিয়েছে—এটা বুঝতে পারছে অমি। সূর্যপ্রায় ডুবু ডুবু। কাল সকালে এই বাড়ি ছেড়ে অমি চলে যাবে। কোনোদিন আর এই বাড়িতে ফিরে আসবেকিনা তা সে জানে না।
“কী? আপনার আইসক্রিমটা নেবেন না?”
চমকে সামনের দিকে তাকায় অমি। সেই আইসক্রিমওয়ালা—সেই কাঠের বাক্স। “আপনি আইসক্রিম দেবেন কেমন করে?”
“কেন—এই বাক্স থেকে?”
“বাক্সে কী আছে জানি না। কিন্তু আপনি যে আইসক্রিমওয়ালা নন— সেটা আমি জানি।”
“তোমাকে আবদুল সব বলে দিয়েছে?”
“হ্যাঁ। কিন্তু আপনি কেন এভাবে ঘুরে বেড়াচ্ছেন? কী চান?”
“আমি যা চাই তা তুমি দিতে পারবে?”
“কেন পারব না? স্বাধীন দেশের নাগরিক হয়ে ইচ্ছে করলে সবই পারি।”
“তাহলে যে লোকটি আমাকে মেরেছে, আমার বাড়ি ধ্বংস করেছে—তার বিচার করতে হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের বিচার করতে হবে।”
“অমি ভাই, তুমি কোথায়? দ্যাখো, কী সাংঘাতিক ব্যাপার ঘটেছে!” পেছন থেকে আবদুল চাচারচিৎকার, আর একই সাথে চোখের সামনে থেকে আইসক্রিমওয়ালা—অর্থাৎ রাজা রায় বল্লভ রায়—ভোজবাজির মতো অদৃশ্য হয়ে যায়।
“কী হয়েছে, আবদুল চাচা? এমন চেঁচাচ্ছেন কেন?”
“কাচারিঘরে এসো! দ্যাখো, কী সাংঘাতিক কাণ্ড ঘটছে!”
আবদুল চাচা হাত ধরে প্রায় দৌড়ে নিয়ে যায় অমিকে কাচারিঘরের দিকে। আগে খেয়াল করেনি অমি—রাজার যে ছবিটা রয়েছে, সেই ছবিতে এখন রাজার একটা হাত উপরে উঠে রয়েছে।
আর সেই হাতের মুঠোয় ধরা রয়েছে একটি আইসক্রিম।
এই আইসক্রিম থেকেই পানির মতো টপ টপ করে পড়ছে কোনো এক তরল পদার্থ। যেখানেই সেই তরলপদার্থ পড়ছে, সেখান থেকেই ছবির অংশ অদৃশ্য হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ছবির প্রায় অর্ধেক অংশ সাদাহয়ে গেছে।
আবদুল চাচা চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে আছেন।
তবে অমি বোধহয় জানে— যেমন এই ছবিটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, তেমনি রাজা রায় বল্লভ রায়ওএই এলাকার মানুষের চোখের সামনে আর কোনোদিন আসবেন না। কারণ
তিনি তার শেষ ইচ্ছার কথা অমিকে জানিয়ে গেছেন।
₊˚ ✧︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿୨୧‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿✧ ₊˚
In the corner of the yard stood a huge tree — a neem tree. Neem leaves are good for health. The leaves of all the trees around are so green. The small colorful flowers in the grassy field make the mind feel different again. A little while ago, the sound of a dove could be heard. Just moments ago, a colorful bird was seen. Its feathers had many colors. Ami decided to give that unknown bird a name — its name would be Rongila.
Just then, his eyes fell on a man wearing blue shorts and a blue half-shirt. He was pushing forward a two-wheeled wooden box. In a hoarse voice, the man was calling out, “Ice cream!”
Who would buy ice cream from this man in the middle of the grove? That was Omi’s first thought. But then he wondered — what’s the point of knowing where or to whom he’ll sell ice cream? Instead, he could just call him over and buy one. Omi called out through the window — to the ice-seller,
As soon as Omi opened the door and stood outside, the ice-cream seller asked, “What kind of ice cream would you like?”
Woah, ice cream in the middle of a grove — that’s surprising enough.
Laughable.
And then to have a choice of flavors? Omi was amazed, amused as well. But he asked, “What types of ice cream do you have?”
“Vanilla, chocolate, strawberry — which one would you like?” The ice cream seller asked.
“Give me vanilla.” Omi responded.
“Are you new here?” The ice cream seller suddenly asked.
“Yes.” Omi agreed.
“Where is Kalam Shaheb?”
Omi’s ears perked up at the question, “In the office. Do you know him?”
“Who is he to you?”
“My uncle.” Bru.
“So you came here to visit?”
“Not exactly to visit. I was on my way to Mymensingh, but the car broke down and—”
The ice cream seller cut him off saying, “Oh, I see! Since the car broke down, you came here to Kalam Shaheb’s place. Will you leave today?”
“Not today, I’ll go back tomorrow.” Omi said, “This place is very beautiful.”
“It used to be even more beautiful.” The iced ream man stated.
“How so?”
“This house belonged to the landlord, Rai Ballabh Rai.”
“Rai Ballav Rai?”
“Yes. Very few landlords have the title ‘Rai’ before and after their names.” (Self glaze is crazy cuh✌️)
“Where is that landlord now?”
“He’s still inside this house.”
“What do you mean?”
“In the living room. There’s a huge portrait of the landlord hanging there.”
“Oh. I haven’t seen the whole house yet.”
“You can have a look when you get time.”
“You didn’t give me my ice cream.” Omi grumbled.
Even though the man said, “Oh! Right,” he quickly added, “Once, this house was full of grandeur.”
“I realized that last night.” Omi responded gruffly
“How?”
“My uncle said, ‘The house is big. No need to look around so late at night.”
“So you ate dinner and went to bed early?”
“Yes.”
“There’s a telephone inside the house. But it’s broken now. Well, that’s no surprise — many things in this house are broken now.”
“What do you mean?”
“Every room in this house used to have a large wall clock. All of them are broken now. There used to be a ceiling fan in the living room. No one uses that anymore.”
“Ceiling fans don’t usually break, do they?” Ice cream cuh BETTER be joking 💔
“They don’t, but all the ropes have gotten old and snapped.”
“Why doesn’t anyone take care of the house?”
“That’s a question I ask myself too.” The ice cream seller responded, before adding. “The government should take responsibility for preserving such houses. If everyone understood that like you do... Anyway, my throat’s completely dry. Could I have a glass of water?”
Omi thought, What a funny thing! An ice-cream seller asking for water? Never heard of that before…
Then again, a confectioner doesn’t eat his own sweetmeats — so maybe an ice-cream seller doesn’t eat his own ice cream either.
“Please wait. I’ll bring you some water.”
“Isn’t anyone else home?”
“No. Abdul uncle was here, but he went to the market.”
“Sorry for the trouble.”
“No, no. Asking for water isn’t trouble at all.” Omi reassured the ice cream man.
Omi went inside. There was a jug of water in his room. But as he poured into the glass, he was surprised — how strange. He clearly remembered Abdul uncle filling the jug earlier and saying, “Here’s a jug of water. I’ll boil some more this evening.” Omi had replied, “No need for that, this one jug will last me till tomorrow morning.”
So if Abdul uncle said that, there shouldn’t be any more drinking water left. His eyes fell on the tap — but it wouldn’t turn.
Such a big house. Where could he find water? Omi stood outside again with the empty glass.
“Did you find any water?”
Omi kept his head down.
The ice cream seller replied before Omi could say anything, “You see, such a big house, yet not a drop of water. How unfortunate! Truly, it’s a great misfortune. Even Raja Rai Bhallabh Rai couldn’t escape such misfortune.”
“How could a king be unfortunate?”
“That’s the thing. The king whose name united all his subjects — no one ever imagined such a fate for him.”
“What happened to the king?”
“You must know about 1971 — it happened during our Liberation War.”
“What happened?”
Just then, the sound of a car horn was heard. The driver was probably back. Omi said to the ice-cream man, “Our car is back. There’s a bottle of water in it. I’ll bring it for you.”
“That’s fine. But perhaps it won’t be necessary.”
Strangely, before Omi could say anything more, the man with the two-wheeled wooden box disappeared in an instant.
The driver returned the keys and left again. And — what a wonder — like magic, the ice-cream man appeared once more in front of Ami, box in hand.
Suddenly, Omi felt — this was the same ice-cream man he’d seen before, but he looked older now. Ami couldn’t even remember if the man had a mustache earlier.
“You came back again?”
“I forgot to give you your ice cream.” The ice cream seller responded.
“And I forgot to bring you water.” Saying this, Omi started walking toward the car.
The ice-cream seller tried to convince him, “Now I don’t feel like having water. But tell me, which ice cream did you say you wanted?”
When Omi had been talking to his driver, where had the man gone during that short time? The thought struck him — the ice-cream man looked suddenly exhausted, panting as he spoke.
“You were about to tell me about Raja Rai Ballabh Rai’s misfortune.”
“Whose story?”
Omi repeated, “Raja Rai Ballabh Rai.”
“I can’t hear you. Could you say it louder?”
Omi shouted, “Raja Rai Ballabh Rai!”
“How do you even know that name, Ami Sahib?” Suddenly, Ami realized — his whole body was being shaken by the caretaker, Abdul uncle.
Abdul was saying, “How do you know that name?”
“He told me.”
“Who told you?” Abdul asked in panic.
“That ice-cream seller.”
“How could an ice-cream seller come into this grove? What are you saying, Omi Shaheb?”
Omi’s eyes widened, “He was just talking to me a moment ago! Where did he go?”
Just as he had vanished before when the driver arrived, the ice-cream man was gone again — vanished like magic right in front of their eyes.
“Where did he go? Chacha, come on, let’s look for him.”
“No need to look.”
“Why?”
“Because no one really came.” Abdul tried to reassure him.
“Believe me, Abdul uncle, I was talking to that man for a long time! I even went to fetch him water.”
While saying this, Omi entered the room with Abdul uncle.
“You gave him water?”
“How could I? You didn’t leave any water in the jug.”
“I did, with my own hands. Look — the jug’s full.”Abdul pointed at the jug. Omi stared — indeed, it was full.
“So what did I see earlier?” Omi asked
“I didn’t even get water from the tap.”
“Why?”
“The tap wouldn’t turn.”
“All the taps in this house open the other way. You didn’t realize that.”
“The other way? Why?”
“Raja Rai Ballav Rai once went to America. In America, taps turn the other way for water to flow, switches flick the other way for lights to turn on. The Raja landlord) designed everything here that way.” Abdul uncle responded.
“Where is the Raja now?”
“No one knows.”
“What do you mean, no one knows?” Omi asked, his voice tinging with a slight hint of disbelief and frustration.
“In 1971, when the Pakistani army passed through this way, they entered this house too. It’s said that a local leader named Mahtabuddiyun killed the Raja landlord) and took over the house.” (MahtabudDIHyun, get it? 😹)
“Killed the Raja (landlord)?”
“Yes. After the 25th of March, the Raja’s entire fOmily fled abroad. But the Raja said he would never leave his subjects. Unfortunately, when he heard the army was cOming, his guards and subjects all fled.” Abdul uncle continued, and it piqued Omi’s curiosity.
“Where is Mahtabuddiyun Ahmed now?”
“He ran away. Some say he still tries to reclaim the house from time to time. But thanks to your uncle, he couldn’t. Many locals still demand justice for what he did.”
“But is there any proof that Raja Rai Ballabh Rai really died?”
“No. That’s the biggest mystery. But people say sometimes someone who looks exactly like him is seen in the area.”
“Did I also see someone like that today?” Omi asked, slightly weary of his surroundings.
“I don’t know. But I’ve heard that many people have seen someone like the Raja near this house’s door.”
“Has anyone ever seen the Raja come inside the house?”
“No. But there’s a reason — the neem tree right in front of the house.”
“I’ve heard neem trees have ghosts.”
“People say that, but neem trees have many virtues.” Omi didn’t continue the conversation. Talks of ghosts under neem trees didn’t interest him, or rather— made him uncomfortable. Then Abdul uncle said, “Would you like to see the Raja’s portrait in the office room?”
“Yes, of course.”
Omi walked toward the office room. On the wall hung a huge oil painting — and the face in that painting was exactly like the ice-cream man’s. Only this man in the painting wore royal clothes.
“This is Raja Rai Ballabh Rai’s portrait. And his favorite food was ice cream. It’s said he used to have it with every meal — three times a day.”
Omi was a first-year student at Notre Dame College. He refused to believe he had seen a ghost. Yet, he couldn’t deny he had spoken to an ice-cream man. Abdul uncle’s talk about the neem tree — Omi now understood it was really a hint about the ghost. The sun was almost setting. Omi would leave this house tomorrow morning, not knowing if he’d ever return again.
“What? Won’t you take your ice cream?”
Startled, Omi looked ahead — it was the same ice-cream man, with the same wooden box.
“How can you give me ice cream?”
“Why not — from this box.”
“I don’t know what’s in that box, but I know you’re not an ice-cream man.”
“So Abdul has told you everything?”
“Yes. But why do you wander like this? What do you want?”
“What I want…? Can you give it to me?”
“Why not? As a citizen of a free country, I can do anything.”
“Then the man who killed me and destroyed my home — he must be brought to justice. Those who opposed our Liberation War must be brought to justice.”
“Omi bhai! Where are you? Look, something terrible has happened!” shouted Abdul uncle from behind.
At the same time, the ice-cream man — Raja Rai Ballav Rai — vanished into thin air.
“What happened, Abdul uncle? Why are you shouting?” Omi called out.
“Come to the office room! Come see what’s happening!”
Abdul uncle grabbed Omi’s hand and almost dragged him to the room. Omi hadn’t noticed before — in the Raja’s portrait, one of his hands was now raised.
And in that hand, he was holding an ice cream. (HELP)
From that ice cream, a liquid was dripping — drop by drop. Wherever the liquid fell, the image faded away. Half the painting was already turning white.
Abdul uncle stared in horror. But Omi seemed to know — just as the painting was slowly disappearing, so too would Raja Rai Ballav Rai never again appear before the eyes of the people of this land.
Because he had already revealed his last wish to Omi.
